প্রকাশিত: Mon, Jan 8, 2024 6:00 AM
আপডেট: Fri, Jun 12, 2026 7:49 AM

[১]এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপিকে বর্জন করেছে [২]সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন: ওবায়দুল কাদের

মাসুদ আলম: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠ হয় তা শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন।  আর সকলে তা প্রত্যক্ষ করেছেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ বিজয় জনগণের। 

[৩] বিএনপির ভোট বর্জনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের বর্জন করেছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। হরতাল-অবরোধ দিয়ে অগ্নিসন্ত্রাস করেছে। বিএনপি-জামায়াতের রাজনীতি গণতন্ত্রের ক্ষতিসাধনের রাজনীতি। মানুষ খুনের রাজনীতি, লাশ বানানোর রাজনীতি। এসময় সুষ্ঠু নির্বাচন করায় আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

[৪] রোববার সন্ধ্যায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে  আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

[৫] তিনি আরও বলেন, আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলেন বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়।

[৬] কাদের বলেন, জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীদেরকে ভোট দিয়েছে। ভোট প্রদানে কোনও প্রকার ভয়-ভীতি বা হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।

[৭] তিনি আরও বলেন, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ ছিল। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের আন্তর্জাতিক বন্ধুদের তারা বিভ্রান্ত করতে চেয়েছিল।

নোয়াখালী প্রতিনিধি বিধান ভৌমিক জানান, [৮] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি এবং তাদের মনস্করা  আন্দোলনে পরাজিত হয়েছে। [৯] রোববার নিজ উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি একাডেমীতে ভোট দিয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

[১০] বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন,  ভোটারদের ভোট বর্জন করতে তারা অনুরোধ করেছে। নির্বাচনের যে স্বতঃফূর্ত পরিবেশ তাতে জনগণ তাদের কথা রাখেনি।   সম্পাদনা: ইকবাল খান